বান্ধবীর ঘরে ডিনারে
... / বেবী সাউ
# লুচি #
কি -কার হবে ভাবতে ভাবতে গরম তেল হিসেহিস শব্দে চামড়া চেখে নিও ।
বার্ণলের বদলে কোম্পানি নামিয়েছে সিলভার সালফাডাইজিন ।
# স্যালড #
কুকুমবারের নরম পালক ছিঁড়ে নিলেই নির্দল হয়ে পড়ে ।তখন যত খুশি নুনের ছিটে দাও , সাথে মরিচের টুকরো ফাউ । একদিকে টম্যাটোর লাল ফালি টানতে থাকে অন্যদিকে ধনেপাতায় মায়ের গন্ধ ।
# ফুলকপির তরকারি #
পেঁয়াজ না খেলে নিরামিষ হওয়া যায় । কারণ " ... ... পেঁয়াজ রসুন মাদক ছাড় "--- বলেছিলেন ***
# বেগুনভাজা #
পণ
দিতে
পারে
নি
বাবা
।
জ্যান্ত লাশ হয়ে পড়ে আছে পোস্ট মর্ডেম রির্পোটের আশায় । ইনসিওরেন্স কোম্পানি বলছে আত্মহত্যা ।যদিও কোন সুইসাইড নোটস নেই আপাতত ।
# রসগোল্লা #
পিঁপড়েরা দুর্ভিক্ষের আগে সঞ্চয় করতে জানে ।
বৃষ্টির আগে সাদা সাদা ডিম মুখে , বংশবিস্তারে ।
# পানমৌরি #
দাঁতের খাঁজে বিনা অনুমতিতে ঢুকে পড়ে ।
রাতে ব্রাশ করলে খিদে লাফিয়ে উঠে পেটে
কতদিন আগের
উত্তরমুছুনকতদিন আগের
উত্তরমুছুন