বন্ধু তুই / বেবী সাউ
প্রত্যেকেরই একটা শৈশব আছে । তাতে নৌকার গন্ধ , বাতাসের ফিসফাস , মায়ের তর্জনী আর বিকেলবেলার আমতলা । এভাবে সাজালে , কবিতা মনে হয় । অন্যভাবে স্মৃতি । স্কুল থাকে । বর্ণপরিচয় আর গোপালের কথা । একে একে এদের আবছা মনে হয় । মনে হয় , এতো ছোটবেলা ।
কি আশ্চর্য , আর একজনও ওই যুগেরই । কিন্তু একপাশে ঠায় দাঁড়িয়ে । টগবগে জ্বলন্ত সারাজীবন । সে তখনও কিন্তু ভালুকের গল্প শিখে উঠতে পারে নি ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন