শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৩

DINNER PORBO / ডিনার পর্ব


বান্ধবীর ঘরে ডিনারে ... /  বেবী সাউ

#  লুচি #

কি -কার হবে ভাবতে ভাবতে গরম তেল হিসেহিস শব্দে চামড়া চেখে নিও

বার্ণলের বদলে কোম্পানি নামিয়েছে সিলভার সালফাডাইজিন

 

# স্যালড #

কুকুমবারের নরম পালক ছিঁড়ে নিলেই নির্দল হয়ে পড়ে তখন যত খুশি নুনের ছিটে দাও , সাথে মরিচের টুকরো ফাউ একদিকে টম্যাটোর লাল ফালি টানতে থাকে অন্যদিকে ধনেপাতায় মায়ের গন্ধ

 

 # ফুলকপির তরকারি # 

পেঁয়াজ না খেলে নিরামিষ হওয়া যায় কারণ " ... ... পেঁয়াজ রসুন মাদক ছাড় "--- বলেছিলেন ***

 

# বেগুনভাজা #

পণ দিতে পারে নি বাবা জ্যান্ত লাশ হয়ে পড়ে আছে পোস্ট মর্ডেম রির্পোটের আশায় ইনসিওরেন্স কোম্পানি বলছে আত্মহত্যা যদিও কোন সুইসাইড নোটস নেই আপাতত

 

# রসগোল্লা #

 পিঁপড়েরা দুর্ভিক্ষের আগে সঞ্চয় করতে জানে
বৃষ্টির আগে সাদা সাদা ডিম মুখে , বংশবিস্তারে

 

# পানমৌরি #

দাঁতের খাঁজে বিনা অনুমতিতে ঢুকে পড়ে
 রাতে ব্রাশ করলে খিদে লাফিয়ে উঠে পেটে

২টি মন্তব্য: