সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

অজান্তে …


অজান্তে … / বেবী সাউ

ঘুমেরাও আজকাল ওষুধ চিনে গ্যাছে

 গেট তালাবন্দি হতে হতে ভাবছে

 বিগত প্রেমিকের পা ছাপের কথা     

 রাত নেমে এলে রোদ মরে যায় আর স্মৃতি জেগে !

 

 এসব কথা নদী জানে , ঘাম জানে ,

 অরণ্যও একদিন জেনেছিল বোধহয় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন