সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

সফর


সফর / বেবী সাউ

 

এরপরেও সে ভাবাচ্ছে আমায়

  কিছু অস্পষ্ট আলো ,

 কিছু সমান্তরাল বক্ররেখা ছাড়া

মূহূর্তে যদিও আর কোন বিলাসিতা নেই 

 

পাঁচিলের ওপাশে শিরীষ গন্ধ

 নিমগাছে ডানাভেজা কাক

ভাবতে ভাবতে সূর্যাস্ত

আর

 

 আমার  সময়  শেষ ছাতিমতলায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন