সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

মৃত্যুদিন


মৃত্যুদিন / বেবী সাউ

 

তার গায় আজ মৃত্যুর গন্ধ
পায়ে পায়ে শীতল শব্দ

অনেক কলম
রজনীগন্ধার স্টিক
গলায় প্রজাপতি
আর নক্ষত্র চাওয়া ইচ্ছে

শহরে লোডশেডিং , আজ
শ্মশান থেকে ভেসে আসছে
কুকুরের ডাক

হিসহিস স্বরে হিমযুগ দাঁড়িয়ে দরজায়
বলছে ,
আজ , বাইশদিন শ্রাবণের

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন