মনখারাপের উঠোন
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩
বৃত্তায়ন
বৃত্তায়ন
/
বেবী সাউ
শূন্যের বাঁ
-
পাশে বসে আছি
তোমার উদ্ধত ষাঁড় শহর দাপিয়ে বেড়ায়
পথে পথে নীলকন্ঠ ফুল
আর ধুতুরার বীজ
বিছিয়ে দিচ্ছেন রাজপুরোহিত
পিতার অন্তিম যজ্ঞক্ষেত্র পার হয়ে
তপস্যালব্ধ তিন নম্বর চোখ
ছায়াঘোর শহরের দিকে
বাঘছাল
,
এবার আমাকে একান্ন শরীর করো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট
পুরাতন পোস্ট
হোম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন