সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

প্রবাসী


প্রবাসী / বেবী সাউ

 

তুই পা বাড়ালি ,

 কেউ পেছন ডাকলো না

 নাকি থেকে যাওয়ার কথা

 

স্যালাইনের বোতল

আর কিছু জ্বরগন্ধ সূচ পড়ে থাকল ,

 একা নার্সের সাদা রঙ দেখে রঙেরা সরে গেল ,

দূরে খালি স্থান জুড়ে বসে গেল পিঁপড়ের সারি ,

 মুখে ডিম

 

তুই চলে গেলি , কেউ কাঁদলও না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন