জিনের কথা / বেবী সাউ
কবি তাঁর শেষ কবিতা খুললেন ,
পাঠের প্রাকমুহূর্তে চোখ তুললেন
শ্রোতামন্ডলীর চেয়ারের দিকে
দূরের আবছা মূর্তি ঝিমোচ্ছে
শেষ নারীটি কোলে আটকে থাকা
শিশুর মুখে তুলে দিচ্ছে স্তনবোঁটা ।
কবি ধীরে ধীরে শব্দ , ছন্দ , অলঙ্কারে
মেতে উঠলেন
মঞ্চ থেকে নেমে পা ফেললেন শ্মশানের দিকে
যেখান থেকে ভেসে আসছে নিজের জিন
পোড়ানোর গন্ধ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন