সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

ব্যোম


  ব্যোম / বেবী সাউ

 

অনেকদিন পর ছাদে , একা ।

 

আর তুমি তো জানোই ,

কখন আমার পাখি হতে ইচ্ছে জাগে !

 

দূরে বালুচর

ওপারে সবুজ

এপাশে পাহাড় থেকে নেমে আসছে মৃত্যুঞ্জয় মন্ত্র

 

গীতা মন্দিরের চাতালে দুটো

সাপ

সবাই নতুন কাপড় ছুঁড়ছে

 

 

দেখছি , নীল ছুঁয়ে ছুঁয়ে

ছুঁয়ে ছুঁয়ে

নেমে আসছে ,

 

তীক্ষ দৃষ্টি এক

বাজপাখি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন