মলমাস / বেবী
সাউ
কুকুরের কাছে যেতে নেই
ভাদ্রমাসে , বাড়ি থেকে কাউকে তাড়ানো একান্ত বারণ । অনূঢ়া কন্যাগণের বিবাহের কথাবার্তা নিষেধ এমাসে ।
এমাসের রোদ পোকাদের পক্ষে হানিকারক --- এসব বলতে বলতে মা রোদে দিচ্ছেন স্কাই স্কাই সিল্কের শাড়ি , হলুদ ধনেখালি আর একান্ত আগুনরঙা বেনারসী ।
দেখছি , সেই রোদে সেই রঙে
এই মাসে মা কেমন অনূঢ়া হয়ে উঠছেন ক্রমশঃ
।
]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন