টোয়েন্টি অক্টোবর / বেবী সাউ
সেদিন গুনগুন রোদ্দুর
সেদিন শুভেচ্ছা পত্র এলো কয়েক শো
আর গান আর কবিতা বাসা বেঁধেছিল আরাকু উপত্যকায়
ভদকার ঠোঁটে নিভু নিভু নেশা ,
“অ্যায় সাখী , পিলা দে ফির শাম কি দো চার জাম “
অথচ ,
হাহাকার মুখস্থ করেছি সারারাত
অথচ
কোন নেটওয়ার্ক বয়ে আনে নি আমার
নতুন জন্মের ইস্তেহার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন